© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলের অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন পররাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
ইসরায়েলের অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করলেন পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ এএম | ১৮ জুন, ২০২৫
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সার বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা দেশটির সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। তিনি বলেন, অভিযানের ফলে এটি ঘটতে পারে, কিন্তু এটি তাদের লক্ষ্য নয়। রিশন লেজিওন শহরে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন।

সাংবাদিকদের গিদোন সার বলেন, "ইসরায়েলের তিনটি লক্ষ্য- প্রথমত ইরানের পরমাণু কর্মসূচির মারাত্মক ক্ষতিসাধন করা। এটি এখনো শেষ হয়নি"। এছাড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্ষতি করা তাদের দ্বিতীয় লক্ষ্য বলে জানান তিনি। আর তৃতীয় লক্ষ্য হলো ইসরায়েল রাষ্ট্র নির্মূলের পরিকল্পনার ক্ষতিসাধন করা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের আকাশ এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে, যদিও মার্কিন বাহিনী সরাসরি যুদ্ধে অংশগ্রহণের ঘোষণা দেয়নি। তবে বিবৃতিতে "আমরা" বলে কাদের কথা উল্লেখ করছে তা স্পষ্ট নয়।

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের কাছে ভালো স্কাই ট্র্যাকার এবং অন্যান্য প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছিল, এবং প্রচুর পরিমাণে ছিল। কিন্তু আমেরিকান তৈরি, আমেরিকার কল্পনা এবং তৈরি ‘জিনিসপত্র’ এর সাথে এর তুলনা হয় না। এর আগে ইরানের আকাশ নিজেদের নিয়ন্ত্রণে দাবি করেছিল ইসরায়েল।

এফপি/টিএ 

মন্তব্য করুন