© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিংবদন্তিদের বিশ্বকাপে গেইল, ডি ভিলিয়ার্স ও যুবরাজদের মিলনমেলা

শেয়ার করুন:
কিংবদন্তিদের বিশ্বকাপে গেইল, ডি ভিলিয়ার্স ও যুবরাজদের মিলনমেলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৯ এএম | ১৯ জুন, ২০২৫
ক্রিকেটপ্রেমীদের জন্য এলো দারুন খবর! আবারো মাঠ কাঁপাতে ফিরছেন এক ঝাঁক কিংবদন্তি ক্রিকেটার। আগামী ১৮ জুলাই থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস এর দ্বিতীয় আসর। যা চলবে ২ আগস্ট পর্যন্ত। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে । ভেন্যুগুলো হল নর্দাম্পটন, এজবাস্টন, লেস্টার এবং হেডিংলি। 

২০২৪ সালের প্রথম আসরে শিরোপা জিতেছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত চ্যাম্পিয়নস। এই আসরেও দলটিকে নেতৃত্ব দেবেন যুবরাজ। ভারতের হয়ে খেলবেন সুরেশ রায়না, শিখর ধাওয়ান, ইউসুফ পাঠান।

ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস-এর হয়ে খেলবেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন স্মিথ, লেন্ডল সিমন্স। এছাড়াও থাকছেন চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস ও শেলডন কটরেল।

এই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলবেন এবি ডি ভিলিয়ার্সও। সব মিলিয়ে তারাদের মিলনমেলা দেখা যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে। 

উল্লেখ্য, টুর্নামেন্টে দল ছয়টি—ভারত চ্যাম্পিয়নস, পাকিস্তান চ্যাম্পিয়নস, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস, দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস, ইংল্যান্ড চ্যাম্পিয়নস ও ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস। রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে তারা। শীর্ষ চার দল যাবে নকআউটে।

টুর্নামেন্টটির ফাইনাল, ২ আগস্ট এজবাস্টনে।

টিকে/টিএ

মন্তব্য করুন