© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জোড়া উইকেটের ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

শেয়ার করুন:
জোড়া উইকেটের ধাক্কা সামলে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৯ পিএম | ২০ জুন, ২০২৫
গল টেস্টের চতুর্থ দিনের শুরুতেই আজ দুই ব্যাটসম্যানকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। তবে এরপর আবারও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে দলটি।
তৃতীয় দিনের শেষ বিকেলে নিসাঙ্কাকে হারানোর পর ধনঞ্জয়াকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন কামিন্দু মেন্ডিস। তবে তাদের জুটি বেশি বড় করতে দেননি নাঈম হাসান। বাজে এক শট খেলে ১৯ রানে বিদায় নেন লঙ্কান অধিনায়ক।


এর কিছুক্ষণ পরই আরেকটি বাজে শট খেলে বিদায় নেন কুশল মেন্ডিসও। হাসান মাহমুদের লেগ সাইডের বল ছোঁয়া লাগিয়ে লিটনের ক্যাচবন্ধি হন তিনি। ১৭ বলে ৫ রান করে ফেরেন তিনি। এরপর অবশ্য মিলান রথনায়েককে নিয়ে অর্ধশতকের জুটিও গড়ে ফেলেছেন কামিন্দু। নিজেও অর্ধশতক হাঁকিয়ে শতকের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩০ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।  


মন্তব্য করুন