© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সচীনের কাছে হেরে এশিয়ান আরচ্যারিতে পদক হারাল বাংলাদেশ

শেয়ার করুন:
সচীনের কাছে হেরে এশিয়ান আরচ্যারিতে পদক হারাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৯ পিএম | ২০ জুন, ২০২৫
এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ টুর্নামেন্টে বাংলাদেশের আরেকটি পদক হাতছাড়া হয়েছে। আজ (শুক্রবার) টুর্নামেন্টের শেষ দিনে কম্পাউন্ড পুরুষ ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের আরচ্যার হিমু বাছাড় ভারতের চেচি সচীনের কাছে হেরেছেন।

বাংলাদেশ চলমান এশিয়ান আরচ্যারিতে ব্রোঞ্জ হাতছাড়া করেছিল দুটি দলীয় ইভেন্টে। রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী দুই বিভাগেই ব্রোঞ্জ মিস হওয়ার পর ভরসা ছিল হিমুর ওপর। হিমু আজ পদকের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত ২ পয়েন্টের ব্যবধানে হেরে গেছেন। চার সেটে ভারতীয় আরচ্যার করেছেন ১৪৮। বিপরীতে বাংলাদেশের হিমুর স্কোর ১৪৬।

প্রথম সেটে ভারতের সচীন ৩০ এ ৩০ করেন। ২৮ স্কোর করে পিছিয়ে পড়েন বাংলাদেশের হিমু। পরের চার সেট সমান সমান স্কোর করে ড্র ছিল। মূলত প্রথম সেটের ২ পয়েন্টের ব্যবধানেই হিমু পদক হাতছাড়া করেন। দ্বিতীয় সেটে ২৯-২৯, তৃতীয় সেটে ৩০-৩০, চতুর্থ সেটে ২৯-২৯ ও শেষ সেটে ৩০-৩০ করেন দুই আরচ্যার। বোঝাই যাচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে।

আজ টুর্নামেন্টের সব ইভেন্টেই পদকের লড়াই চলছে। বাংলাদেশের একমাত্র ভরসা এখন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টে আলিফ। তিনি স্বর্ণের জন্য লড়বেন জাপানি আরচ্যারের বিপক্ষে। আজ সিঙ্গাপুরে বৃষ্টি হওয়ায় খেলা বিলম্বে শুরু হয়েছে। ফলে আলিফের খেলাটি পুনঃনির্ধারিত হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে।

এফপি/টিএ

মন্তব্য করুন