© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে সাকিবের সংবর্ধনা মঙ্গলবার

শেয়ার করুন:
চট্টগ্রামে সাকিবের সংবর্ধনা মঙ্গলবার
own-reporter-chattogram
১১:৪৩ এএম | ২৯ জুলাই, ২০১৯

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সংবর্ধনা দেবে চট্টগ্রামবাসী। বর্ণিল আয়োজনে চসিকের পক্ষ থেকে তার হাতে নগর চাবি তুলে দেবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।

আগামীকাল মঙ্গলবার বিকালে এমএ আজিজ স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দিবে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)।

রোববার নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাকিবকে এ সম্মাননা দেয়া হবে। এ নিয়ে দেশের প্রথম কোনো খেলোয়াড় নগর চাবি পাচ্ছেন।

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাকিব বাংলাদেশের গর্ব। তিনি শুধু ব্যক্তিগতভাবে সুনাম অর্জন করেননি, দেশের মুখও উজ্জ্বল করেছেন। স্থানীয় তরুণ ক্রিকেটারদের উজ্জীবিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন।

এ সময় প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ, সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন