'গাজায় ৭০০ হাসপাতালে হামলা করে, ইসরায়েল আজ তাদের হাসপাতালে ক্ষতির অভিযোগ করছে'
ছবি: সংগৃহীত
১২:২৬ এএম | ২১ জুন, ২০২৫
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল আজ তাদের হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করলেও, তারাই ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত ৭০০টির বেশি হাসপাতাল-চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া বক্তৃতায় এরদোয়ান এ কথা বলেন এবং আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান।
এরদোয়ান বলেন, গাজায় গণহত্যা ও ইরান-ইসরায়েল সংঘাত দ্রুতই এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না।
তিনি বলেন, "এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।" তুরস্কের প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতের পরিণতি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপ ও এশিয়াতেও বহু বছর ধরে প্রভাব ফেলতে পারে।
আরএম