'ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোয় ইরান হামলা করছে না'
ছবি: সংগৃহীত
০৬:১২ এএম | ২১ জুন, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস দাবি করেছেন, ইরান ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কোনো হামলা চালাচ্ছে না। তিনি বলেছেন, ইরান এখন পর্যন্ত ইসরায়েলে যেসব জায়গায় হামলা চালিয়েছে, সেগুলোতে হয় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না অথবা কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ছিল না।
তিনি সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, “ইরান যেসব স্থাপনায় হামলা করছে সেগুলো কমান্ড ও কন্ট্রোল হেডকোয়ার্টার অথবা বিমানঘাঁটি থেকে আলাদা। এই স্থাপনাগুলো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত।”
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত ইসরায়েলে যেসব হামলা হয়েছে সেগুলো দেখে মনে হয়েছে, এগুলো সামরিকভাবে তেমন গুরুত্বপূর্ণ না।” মার্কিন এ সাবেক কর্মকর্তার দাবি, ইরান আত্মবিশ্বাসের অভাবে ভুগছে যে, তাদের মিসাইল ইসরায়েলের শক্তিশালী সামরিক অবকাঠামোতে নির্ভুল হামলা চালাতে পারবে কি না।
তবে ইরান জানিয়েছে, তারা দখলদারদের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে নিয়মিত হামলা চালাচ্ছে। এছাড়া ইসরায়েলি আকাশসীমায় নিজেদের নিয়ন্ত্রণ আরোপ হয়েছে বলেও জানিয়েছে তেহরান।
সূত্র: আলজাজিরা
আরএম