© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি মিসাইলের আঘাতে তেলআবিবে অগ্নিকাণ্ড

শেয়ার করুন:
ইরানি মিসাইলের আঘাতে তেলআবিবে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৬ এএম | ২১ জুন, ২০২৫
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে শনিবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোরে নতুন মিসাইল হামলা চালিয়েছে ইরান। প্রথমে ইসরায়েলি সংবাদমাধ্যম হামলার ক্ষয়ক্ষতি চেপে রাখলেও মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রকাশ হতে শুরু করে। এরমধ্যে তেলআবিবের চারতলা একটি ভবনের ছাদে আগুন ধরতে দেখা যায়।

পরবর্তীতে টাইমস অব ইসরায়েল জানায়, ইরানি মিসাইল ঠেকিয়ে দেওয়ার পর সেটির কোনো অংশ হয়ত ভবনটির উপর পড়েছে। যার কারণে সেখানে আগুন ধরে গেছে। তবে ভবনটি থেকে এখনো কোনো ক্ষয়ক্ষতি অথবা সেখানে কেউ আটকে থাকার তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে তারা।

ইসরায়েলি অপর সংবাদমাধ্যম ওয়াইনেত জানিয়েছে, তেলআবিবের হোলোনের একটি বাড়িতে আগুন ধরার ঘটনা ঘটেছে। এখন সেখানে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারীরা যাচ্ছেন।

এফপি/টিএ 

মন্তব্য করুন