© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ড্রোন ইউনিটের নতুন প্রধান নিহত

শেয়ার করুন:
ইরানের ড্রোন ইউনিটের নতুন প্রধান নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ২১ জুন, ২০২৫
ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বিমান ও ড্রোন ইউনিটের প্রধানকে হত্যার করেছে ইসরাইল। প্রায় এক সপ্তাহ আগে তার পূর্বসূরিকেও হত্যা করেছিল ইসরাইল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী জানিয়েছে, নিহত এই কমান্ডার ইসরাইলের বিরুদ্ধে শত শত ড্রোন হামলার নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দিচ্ছিলেন।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের সেনাবাহিনী দাবি করেছে, আইআরজিসির মনুষ্যবিহীন বিমানবাহী যান (ইউএভি) ইউনিটের নতুন কমান্ডারকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিন পুর জোদখি নামে পরিচিত কমান্ডার নিহত হয়েছেন। এ কমান্ডার ইরানের দক্ষিণ-পশ্চিম থেকে ইসরাইলের দিকে শত শত ইউএভি ড্রোন উৎক্ষেপণের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এর আগে ১৩ জুন আইআরজিসির ড্রোন বাহিনীর প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে। জোদখি তখন থেকে কমান্ড অপারেশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন।

এফপি/টিএ

মন্তব্য করুন