© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান পারমাণবিক বোমা চায় না, বারবার জানিয়েছি: পুতিন

শেয়ার করুন:
ইরান পারমাণবিক বোমা চায় না, বারবার জানিয়েছি: পুতিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৭ পিএম | ২১ জুন, ২০২৫
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া বরাবরই ইসরায়েলকে জানিয়ে আসছে যে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো চেষ্টা করছে না। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক যখন এমনটি সাক্ষ্যে বলেন, তখন তিনি “ভুল” বলেছিলেন।

এর আগে এই সপ্তাহে রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বগদানভ এক সাক্ষাৎকারে জানান, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার আগ্রহ পুতিন একাধিকবার প্রকাশ করেছেন।

এফপি/টিএ 

মন্তব্য করুন