© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে ইসরায়েল

শেয়ার করুন:
ইরানের ড্রোন হামলা প্রতিহত করেছে ইসরায়েল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৬ পিএম | ২১ জুন, ২০২৫
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতেই তারা ইরান থেকে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি ড্রোন ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্যমতে, অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ৯৯ শতাংশ সফলতার সঙ্গে মোট ৪৭০টিরও বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে।

সামরিক বিবৃতিতে বলা হয়, “গত রাতে ইরান থেকে ইসরায়েল অভিমুখে উৎক্ষেপণ করা প্রায় ৪০টি মানববিহীন ড্রোন আমাদের বিমানবাহিনী ভূপাতিত করেছে।”

সেনাবাহিনী আরও জানায়, গোয়েন্দা শাখার নির্দেশনায় ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের ইসফাহান প্রদেশে একটি দ্বৈত-ব্যারেলযুক্ত ড্রোন লঞ্চারেও হামলা চালায়।

এই ঘটনার ফলে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও গভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কেএন/টিকে

মন্তব্য করুন