© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৭৭৫ উইকেট নিয়ে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল

শেয়ার করুন:
৭৭৫ উইকেট নিয়ে মাশরাফিকে পেছনে ফেললেন তাইজুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৬ এএম | ২২ জুন, ২০২৫
গল টেস্টে পুরো ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এর ফলে আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাঁহাতি স্পিনারের উইকেট হলো ৭৭৫টি। এখানে বাংলাদেশের সাবেক তারকা পেসার মাশরাফি বিন মুর্তজাকে পেছনে ফেলেছেন তিনি।

আইসিসির স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১২৪৮ উইকেট সাকিব আল হাসানের। দ্বিতীয় স্থানে রয়েছেন আবদুর রাজ্জাক, উইকেট ১১৪৫। তিন নম্বরে থাকা তাইজুলের উইকেট ৭৭৫। গল টেস্টের আগে ৭৭৩ উইকেট নিয়ে মাশরাফি ছিলেন ৩য়। এবার মাশরাফিকে ৪ নম্বরে ঠেলে দিয়ে ৩য় স্থানে উঠেছেন তাইজুল।

দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তাইজুল। তবে তা হয়নি। ৪ উইকেটে ৭২ রানের পর ড্র মেনে নেয় দুই দল। ড্রতেই শেষ হয়েছে গল টেস্ট।প্রথম ইনিংসে বাংলাদেশ তোলে ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৪৮৫ রান। ১০ রানের লিড নেয় বাংলাদেশ। লঙ্কানদের গুঁড়িয়ে দেওয়ার বড় নায়ক টাইগার অফ স্পিনার নাঈম হাসান, নিয়েছেন ফাইফার।

পরে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয় বাংলাদেশ। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে তুলেছে ৪ উইকেট হারিয়ে ৭২ রান। ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ দল।

দুই দলের মধ্যকার দুই টেস্টের মধ্যে এটি প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ আগামী ২৫ জুন, কলম্বোতে।

আরআর

মন্তব্য করুন