© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্প কী করছিলেন হামলার সময়, জানালো হোয়াইট হাউজ

শেয়ার করুন:
ট্রাম্প কী করছিলেন হামলার সময়, জানালো হোয়াইট হাউজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৬ এএম | ২২ জুন, ২০২৫
ইরানে মার্কিন হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হামলার পর সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি ছবিতে ট্রাম্পকে নিজের চেয়ার ছেড়ে উঠে অন্য একটি চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেও দেখা গেছে।



পরে যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।

এ সময় ইরানকে সতর্ক করে তিনি বলেন, "হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও অনেক বড় ট্র্যাজেডি হবে যা আমরা গত আট দিনে দেখেছি।"

সূত্র : বিবিসি

মন্তব্য করুন