© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৩১ বছর পর হেডিংলিতে যে স্মৃতি ফেরালেন হ্যারি ব্রুক

শেয়ার করুন:
৩১ বছর পর হেডিংলিতে যে স্মৃতি ফেরালেন হ্যারি ব্রুক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৩৮ এএম | ২৩ জুন, ২০২৫
দুবার জীবন পেয়েছিলেন ৩য় দিনে এসেই। সেটার সুযোগ নিয়ে হ্যারি ব্রুকও এগুচ্ছিলেন সেঞ্চুরির পথে। হেডিংলি টেস্টে ভারতের প্রথম ইনিংসে করা ৪৭১ রানের জবাবে ইংল্যান্ড ভালো জবাবটাও দিচ্ছিলো মূলত হ্যারি ব্রুকের ওই ইনিংসের সুবাদেই। কিন্তু শেষ পর্যন্ত খুব কাছে গিয়েই সেঞ্চুরি মিস করে যান টেস্ট র‍্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা এই ব্যাটার।

প্রসিদ্ধ কৃষ্ণার বলে মিসটাইমড হওয়া শটে ফাইন লেগে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে হ্যারি ব্রুককে। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতেই আউট হন ইংলিশ এই ব্যাটার।




আর ৯৯ রানে আউট হয়ে দুর্ভাগা দুই রেকর্ডেও নাম তুলেছেন হ্যারি ব্রুক। ভারতের বিপক্ষে টেস্টে মাত্র দ্বিতীয় ইংলিশ ব্যাটার হিসেবে ৯৯ রানে আউট হয়েছেন তিনি। ইংলিশ ব্যাটারদের মধ্যে এর আগে এমন দুর্ভাগ্য ছিল কেবল মার্কাস ট্রেসকোথিকের। ২০০১ সালে আহমেদাবাদে ট্রেসকোথিক আউট হন ৯৯ রানে।

আর হেডিংলিতে প্রায় ৩১ বছর পর কোনো ইংলিশ ব্যাটার টেস্টে ৯৯ রান করে আউট হলেন। সবমিলিয়ে এই মাঠে এটি তৃতীয় ঘটনা।

হেডিংলিতে ৯৯ রানে আউট হওয়া ব্যাটার (টেস্ট)

সেলিম মালিক (পাকিস্তান) প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৯৮৭

মাইকেল আথারটন (ইংল্যান্ড) প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ১৯৯৪

হ্যারি ব্রুক (ইংল্যান্ড) প্রতিপক্ষ ভারত, ২০২৫

অবশ্য হ্যারি ব্রুকের একেবারেও হতাশ হওয়ার কিছু নেই। সাম্প্রতিক সময়ে টেস্টের সেরা ব্যাটারদের একজন তিনি। হেডিংলি টেস্টে ক্যারিয়ারে ২০তম বারের মতো পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন। ২০২২ সালে ব্রুকের অভিষেকের পর থেকে এতবেশি পঞ্চাশোর্ধ ইনিংস নেই আর কারোরই।

আরএম/এসএন 
 

মন্তব্য করুন