বুমরাহ কোহিনূর হীরার মতোই মূল্যবান: দীনেশ কার্তিক
ছবি: সংগৃহীত
১২:৫৪ পিএম | ২৩ জুন, ২০২৫
লিডসে ইংল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টে ভারতীয় পেস বোলার যশপ্রীত বুমরাহ তার অসাধারণ বোলিং দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। ম্যাচের দ্বিতীয় দিনে ৩ উইকেট নেওয়ার পর তৃতীয় দিনে আরো ২ উইকেট নিয়ে ১৪তম পাঁচ উইকেটের ইনিংসের মাইলফলক স্পর্শ করেন এই পেসার। তার এই অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারত প্রথম ইনিংসে ৬ রানের লিড পায়।
শনিবার তার বোলিং থেকে তিনটি ক্যাচ পড়ে যাওয়ার পরও বুমরাহ ৩ উইকেট নেন ৪৮ রানে।
পরের দিন দুই উইকেট নেন মাত্র ৩৫ রান খরচায়। যেখানে অন্য পেসাররা—শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ ৩ উইকেট নিতে খরচ করেন ২৮৮ রান।

এই মূহুর্তে তার টেস্ট বোলিং অ্যাভারেজ ১৯.৩৩, যা ইতিহাসে ২০০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা।
স্কাই ক্রিকেটের সঙ্গে কথা বলার সময় ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক বললেন, ‘বুমরাহ কোহিনূর হীরার মতোই মূল্যবান।
আমি আশা করি সবাই বুঝবে তিনি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেকোনো ফরম্যাটেই হোক না কেন। তার বোলিং অ্যাভারেজ ১৯.৩৩, যা ইতিহাসে ২০০ বা তার বেশি উইকেট নেওয়া ৮৬ জন বোলারের মধ্যে সেরা। এটা বোঝায় তিনি কতটা বিশেষ।’
ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী আরও এক ধাপ এগিয়ে বুমরাহকে কাপিল দেব এবং বিশ্ব ক্রিকেটের মহাতারকা ম্যালকম মার্শালের সঙ্গে তুলনা করেন।
শাস্ত্রী বলেন,‘ এ সম্পর্কে কোন সন্দেহ নেই, তিনি ভারতের সেরা ফাস্ট বোলার। আমি কাপিল দেবের সঙ্গে খেলেছি, কিন্তু বুমরাহ একেবারে আলাদা।
যে কোনো দলকে যে কোনো পিচে তিনি ঠেকাতে পারেন। ম্যালকম মার্শাল ছিল ব্যাটসম্যানকে পড়ে সেট আপ করার দিক থেকে সেরা, আর এই ছেলে তার থেকে পিছিয়ে নেই। যখন নতুন বল দিয়ে তিনি সুইং করেন, তখন বিশ্বের কোনো ব্যাটসম্যানই তাকে সহজে মোকাবেলা করতে পারে না।’
ভারত দ্বিতীয় দিনের শেষে ২ উইকেটে ৯০ রান করেছিল, এবং তৃতীয় দিনের খেলা শেষ পর্যন্ত দল প্রথম ইনিংসে ইংল্যান্ডের চেয়ে ৬ রানে এগিয়ে।
তৃতীয় দিনের শেষে ২ উইকেটে ৯০ রান করেছে ভারত। লিড ৯৬ রানের।
আরএম/এসএন