© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

শেয়ার করুন:
যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত-ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ২৩ জুন, ২০২৫
যুক্তরাজ্যে জন্ম নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার ডেভিড সিড লরেন্স মারা গেছেন। ৬১ বছর বয়স হয়েছিল তার। গতকাল রোববার গ্লুস্টারশায়ার কাউন্টি ক্লাব একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে। এই ক্রিকেটারকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে হেডিংলি টেস্টে খেলছে ভারত-ইংল্যান্ড।

২০২৪ সালে মোটর নিউরন ডিজিজে (এমএনডি) আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন লরেন্স। এতে মস্তিষ্ক এবং স্নায়ুতে প্রভাব পড়ে। এখনও পর্যন্ত এর কোনও চিকিৎসা আবিষ্কৃত হয়নি।

ক্রিকেট মাঠের বাইরেও বিভিন্ন অনুপ্রেরণামূলক কাজ করেছেন তিনি। গ্লুস্টারশায়ারের প্রেসিডেন্ট ছিলেন তিনি। সময়ের থেকে এগিয়ে ভাবার জন্য তার খ্যাতি ছিল। ১৯৮৮-৯২ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে পাঁচটি টেস্ট খেলে ১৮টি উইকেট নিয়েছিলেন তিনি। ২৮ বছর বয়সে তার ক্রিকেটজীবন শেষ হয়ে যায়। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে বল করতে গিয়ে বাজেভাবে পড়ে গিয়ে হাঁটুতে ব্যাথা পেয়েছিলেন। তাতেই তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটে।

ইংল্যান্ডে কাউন্টি সার্কিটে দ্রুততম বোলার হিসাবে পরিচিতি ছিল তার। ১৯৯১-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টের ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। ১৯৯১ সালে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচ খেলেন। সেখানে ৬৭ রানে ৪ উইকেট নেন। গ্লুস্টারশায়ারের হয়ে ২৮০টি ম্যাচে ৬২৫ উইকেট নিয়েছেন তিনি।


ইউটি/এসএন


মন্তব্য করুন