© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল নাসরেই থাকছেন রোনালদো!

শেয়ার করুন:
আল নাসরেই থাকছেন রোনালদো!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৫ এএম | ২৬ জুন, ২০২৫
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির হয়ে আড়াই বছর খেলেও ফেলেছেন পর্তুগালের এই মহাতারকা। তবে সৌদি প্রো লিগে ২০২৪-২৫ মৌসুম শেষে গুঞ্জন ওঠে, সৌদি ছেড়ে আবারও ইউরোপে পাড়ি জমাচ্ছেন রোনালদো। তবে ইউরোপ নয়, আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করছেন রোনালদো এমনটাই শোনা যাচ্ছে।

ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আল নাসরের সঙ্গেই নতুন চুক্তি করতে যাচ্ছেন রোনালদো। ক্লাবটির সঙ্গে ২ বছরের নতুন চুক্তি করতে পারেন ৪০ বছর বয়সি এই তারকা।

চলতি মাসেই আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে রোনালদোর। এর আগে সৌদি প্রো লিগে নিজের শেষ ম্যাচে ক্লাব ছাড়ার গুঞ্জন দেন তিনি। এরপর নানা ক্লাব থেকে প্রস্তাবও পেয়েছেন বলে জানিয়েছিলেন রোনালদো। তবে সেসব ক্লাবে যেতে রাজি হননি রোনালদো। ফলে আপাতত আল নাসরেই থাকছেন তিনি, তা অনেকটাই নিশ্চিত।

এদিকে আল নাসরের সঙ্গে নতুন চুক্তির পাশাপাশি সৌদি আরবে নিজস্ব ক্রীড়া বিনিয়োগ চালুর ব্যাপারেও ভাবছেন রোনালদো।

সৌদি প্রো লিগের শেষ মৌসুমে পয়েন্ট টেবিলের তিনে থেকে শেষ করেছে আল নাসর। যেখানে চ্যাম্পিয়ন আল ইতিহাদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছিল ১৩। তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করায়, আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হচ্ছে না আল নাসরের।

আরআর/এসএন

মন্তব্য করুন