© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের অভিযোগ

শেয়ার করুন:
পিএসজির বিরুদ্ধে এমবাপ্পের অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০১ পিএম | ২৭ জুন, ২০২৫
ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে তার সাবেক ক্লাব পিএসজির বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ এনেছেন। ফরাসি প্রসিকিউটরের অফিস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

২৬ বছর বয়সী এমবাপ্পে অভিযোগ করেছেন, ২০২৩-২৪ সিজনের শুরুতে নতুন চুক্তি না করার কারণে ক্লাব তাকে দল থেকে আলাদা করে দিয়েছিল এবং এমন খেলোয়াড়দের সঙ্গে ট্রেনিং করিয়েছিল, যাদের বিক্রি করা হবে। এই আচরণকে এমবাপ্পে ‘মানসিক হয়রানি’ হিসেবে বর্ণনা করেছেন।

এছাড়াও এমবাপ্পে পিএসজির বিরুদ্ধে ৫৫ মিলিয়ন ইউরো বেতন ও বোনাস না দেওয়ারও মামলা চালাচ্ছেন। দীর্ঘ সাত বছর পিএসজির হয়ে খেলার পর গত গ্রীষ্ম এমবাপ্পে গেল মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। ক্লাবটির হয়ে তিনি ৩০৮ ম্যাচে ২৫৬ গোল করেছেন।

কেএন/টিকে

মন্তব্য করুন