© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুরতর অভিযোগ এক নারীর

শেয়ার করুন:
ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে গুরতর অভিযোগ এক নারীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৪ পিএম | ২৯ জুন, ২০২৫
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ভারতীয় পেসার জশ দয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক নারী। পাঁচ বছরের সম্পর্কের ভিত্তিতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, শারীরিক সম্পর্ক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ প্রতিকার পোর্টালে অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগপত্রে নারীটি জানান, ‘গত পাঁচ বছর ধরে আমি জশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলাম। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে। আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করি। কিন্তু পরে জানতে পারি, সে একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে।’

তিনি আরো দাবি করেন, ‘যখন প্রতারণার প্রতিবাদ করেন, তখন দয়াল তাকে শারীরিকভাবে নির্যাতন করেন ও মানসিকভাবে হেনস্তা করেন। অভিযোগে উল্লেখ রয়েছে, ‘সম্পর্কের সময় সে আমাকে আর্থিক ও আবেগিভাবে তার ওপর নির্ভরশীল করে তোলে। এখন আমি সম্পূর্ণরূপে অসহায়। আমি ১৪ জুন ১৮১ হেল্পলাইনে ফোন করেছিলাম, কিন্তু থানায় অভিযোগের কোনো অগ্রগতি হয়নি।’

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী নারীর কাছে প্রমাণ হিসেবে চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল এবং ছবি আছে। অভিযোগপত্রের শেষে বলা হয়েছে, ‘এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা শুধু আমার জন্য নয়, সকল প্রতারিত নারীর ন্যায়বিচারের জন্য প্রয়োজন।’

যশ দয়াল আইপিএল ২০২৫-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম শিরোপা জয়ের অন্যতম নায়ক হিসেবে। পুরো মৌসুমে তিনি ১৫ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে দলকে শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ঘরোয়া ক্রিকেটে তিনি উত্তরপ্রদেশের হয়ে খেলেন এবং এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। 


ইউটি/টিকে

মন্তব্য করুন