© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা ইংল্যান্ডের

শেয়ার করুন:
ভারতের বিপক্ষে একাদশ ঘোষণা ইংল্যান্ডের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৬ পিএম | ৩০ জুন, ২০২৫
দীর্ঘ চার বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরেছেন জফরা আর্চার। দীর্ঘ অপেক্ষা ফুরালেও মাঠে নামার অপেক্ষা ঠিকই বাড়ছে তার। কেননা আজ তাকে বাদ দিয়েই দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

২০২১ সালে ভারতের বিপক্ষেই আহমেদাবাদে ক্যারিয়ারের সর্বশেষ টেস্টটি খেলেন আর্চার।

এরপর বিভিন্ন চোটের কারণে মাঠের বাইরে থাকতে বাধ্য হয়েছেন ৩০ বছর বয়সী পেসার। স্কোয়াডে ডাক পেলেও এখনো ইংল্যান্ডের ক্যাম্পে যোগ দেননি আর্চার। পারিবারিক সমস্যার কারণে যোগ দিতে না পারা পেসার আগামীকাল ক্যাম্পে যুক্ত হবেন বলে জানিয়েছে ইংল্যান্ড।

দুই দিন আগে ঘোষিত একাদশটি লিডস টেস্টরই পুনরাবৃত্তি।

কেননা লিডসের একাদশ নিয়েই দ্বিতীয় টেস্টে খেলতে নামবে ইংল্যান্ড। এজবাস্টন টেস্ট শুরু হবে আগামী ২ জুলাই।

পাঁচ টেস্টের প্রথমটিতে ৫ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। তাই জয়ী দলের ওপরই ভরসা রাখছেন স্বাগতিক দলের অধিনায়ক বেন স্টোকস।

অধিনায়কের সঙ্গে তিন পেসার ক্রিস ওকস, ব্রাইডন কার্স ও জশ টং অবশ্য ভালোই করেছেন। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অফস্পিনার শোয়েব বশির।

ইংল্যান্ডের একাদশ-

জ্যাক ক্রোলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং ও শোয়েব বশির।

টিকে/

মন্তব্য করুন