© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

শেয়ার করুন:
পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০০ এএম | ০৬ জুলাই, ২০২৫

<div><div><div><div style="text-align: justify; ">পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আম

পবিত্র আশুরা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

রোববার (৬ জুলাই) হিলি কাস্টমস সিঅ্যান্ডএফএজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সকল কার্যক্রম। তবে ছুটি শেষে আগামীকাল সোমবার (৭ জুলাই) থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম চালু হবে।

আরআর/টিএ

মন্তব্য করুন