© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থবছরের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এলো ৬৬ কোটি ডলার

শেয়ার করুন:
অর্থবছরের প্রথম সপ্তাহে দেশে রেমিট্যান্স এলো ৬৬ কোটি ডলার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ এএম | ০৯ জুলাই, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৬৬ কোটি ৬০ লাখ মার্কিন

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৬৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) যার পরিমাণ ৮ হাজার ১৯২ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুলাইয়ের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৫.৩৮ শতাংশ।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


 পিএ/টিএ 

মন্তব্য করুন