© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবু সাঈদ হত্যা: ২৬ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

শেয়ার করুন:
আবু সাঈদ হত্যা: ২৬ জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫১ পিএম | ১০ জুলাই, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ ২৬ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

এর আগে সকালে এ মামলায় গ্রেফতার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

পরে ৩০ জন আসামির মধ্যে ২৬ জন পলাতক থাকায় তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৪ জুন ৩০ জনকে অভিযুক্ত করে আবু সাঈদ হত্যা মামলার রিপোর্ট দাখিল করে তদন্ত সংস্থা। ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২।

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশে গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

এসএন 

মন্তব্য করুন