© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাণিজ্য প্রসারের অফিসগুলো ডিজিটাল করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন:
বাণিজ্য প্রসারের অফিসগুলো ডিজিটাল করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
own-reporter
০৮:২৭ পিএম | ১৮ আগস্ট, ২০১৯

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের বাণিজ্য উন্নয়নে মেধার বিকল্প নেই। বাণিজ্যের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। মেধা সঠিকভাবে কাজে লাগিয়ে বাণিজ্যের উন্নয়ন ঘটাতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে টিকে থাকতে হলে মেধাকে কাজে লাগাতে হবে।

রোববার ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের ‘বার্ষিক সাধারণ সভা-২০১৯’ এ প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্যের বৈচিত্র আনতে মেধাকে সঠিক ভাবে কাজে লাগাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই বলেন বাণিজ্যের জন্য আমরা দ্বার খুলে দেব। দেশে ও আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বাংলাদেশ সব পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন অফিসগুলোকে ডিজিটাল করা হয়েছে। এখন ইউরোপিয়ন ইউনিয়ন থেকে জিএসপি সুবিধা পেতে ব্যবসায়ীরা নিজেরাই নিজেদের সার্টিফিকেট ইস্যু করবেন। ট্রেড লাইসেন্স নবায়ন অনলাইনে করা হচ্ছে, জয়েন্ট স্টক কোম্পানির কাজ এখন অনলাইনেই করা হচ্ছে।

ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের প্রেসিডেন্ট হুমায়ুন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের গবেষণা পরিচালক ড. এম এ রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এর রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জিওফ্রে ম্যাকডোনাল্ড এবং ইন্টারন্যাশনাল অরর্গানাইজেশন ফর মাইগ্রেশন এর চিফ অব মিশন জর্জ গ্রেগরি।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন