© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রফতানিতে ৪৩ পণ্যে নগদ সহায়তা ঘোষণা

শেয়ার করুন:
রফতানিতে ৪৩ পণ্যে নগদ সহায়তা ঘোষণা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪০ এএম | ১১ জুলাই, ২০২৫

<div style="text-align: justify; ">চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ৬ মাসের জন্য ৪৩ ধরনের পণ্য ও খাতে র

চলতি ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ৬ মাসের জন্য ৪৩ ধরনের পণ্য ও খাতে রফতানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা পাবে। শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন রফতানিকারকরা। গতবারও একই হারে এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছে।

বৃহস্প‌তিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ (এফইপিডি) থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়, চল‌তি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রফতানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে। রফতানি প্রণোদনা বা নগদ সহায়তাভুক্ত পণ্য বা খাতের তালিকা দেখুন এখানে।

নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের ন্যায় চলতি অর্থ বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। রফতানিতে নগদ সহায়তার হার কমানোর পর গতবছরে সর্বশেষ যে হারে প্রণোদনা দেয়া হয়েছিল সেই হার এবারও বহাল রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, রফতানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা ছাড়ের আগে বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করাতে হয়। ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে এ নিরীক্ষা করানো যাবে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এফপি/টিএ 

মন্তব্য করুন