© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

উইম্বলডনে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন সিনার

শেয়ার করুন:
উইম্বলডনে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন সিনার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৯ এএম | ১৪ জুলাই, ২০২৫
শেষ পাঁচ লড়াইয়ে প্রত্যেকবার আলকারাজের কাছে হেরেছেন সিনার। রোববার (১৩ জুলাই) উইম্বলডনের পুরুষদের এককের ফাইনালেও দারুণ শুরু করেছিলেন আলকারাজ। প্রথম সেটে সিনারকে হারিয়ে দেন তিনি। তবে পরের তিন সেট জিতে উইম্বলডনে প্রথম শিরোপার স্বাদ পেলেন ইতালিয়ান তারকা সিনার।

সময়ের দুই সেরা তারকা কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। দুই সেরা তারকার ফাইনাল লড়াইটাও হলো দেখার মতো। চার সেটের লড়াইয়ে শেষ হাসি হেসেছেন ইতালির সিনার।

তবে প্রথম সেটাটা ৪-৬ গেমে জিতেন আলকারাজ। এরপর ঘুরে দাঁড়ান সিনার। পরের তিন সেটে সিনার জয় পান ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে। আর তাতেই নিষ্পত্তি হয় শিরোপার। ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের ক্যারিয়ারে এটি চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। অপরদিকে সিনারের কাছে হারে টানা তৃতীয় উইম্বলডন জয়ের সুযোগ হারালেন দ্বিতীয় বাছাই আলকারাজ।

ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হেরেছিলেন সিনার। এবার তার-ই প্রতিশোধ নিলেন তিনি। তার পাশাপাশি অল ইংল্যান্ড ক্লাবে আলকারাজের টানা ২০ জয়ের যাত্রার অবসান ঘটলো।

উইম্বলডনসহ সর্বশেষ সাতটি গ্র্যান্ড স্লামের শিরোপা ভাগাভাগি করলেন আলকারাজ ও সিনার।

এদিকে শিরোপা জিতে আলকারাজকে ধন্যবাদ জানিয়েছেন সিনার। তিনি বলেন, ‘খেলোয়াড় হিসেবে তুমি যেমন সেজন্য ধন্যবাদ। তোমার সঙ্গে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার উঁচিয়ে ধরবে।’

আরআর

মন্তব্য করুন