© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছে সিরিয়া

শেয়ার করুন:
নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করতে যাচ্ছে সিরিয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৮ এএম | ২৮ জুলাই, ২০২৫
বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন।

রোববার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানাকে এ তথ্য জানিয়েছেন হায়ার পিপলস অ্যাসেম্বলি নির্বাচনী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমাদ। তিনি বলেন, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মাঝে অনুষ্ঠিত হবে ভোট।

পার্লামেন্টের ২১০টি আসনের মধ্যে এক-তৃতীয়াংশ আসনের মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বাকিগুলো নির্বাচিত হবে পরোক্ষভাবে। নির্বাচন পরিচালনার কাজে অন্তত ২০ শতাংশ নারীর অংশগ্রহণ থাকবে বলেও জানান নির্বাচনী কমিটি প্রধান। পুরো নির্বাচনী কার্যক্রম আন্তর্জাতিক সংস্থার পর্যবেক্ষণে সংগঠিত হবে।

এমকে/টিকে

মন্তব্য করুন