© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বার্সার ৫০ মিলিয়ন ইউরোর ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী চেলসি

শেয়ার করুন:
বার্সার ৫০ মিলিয়ন ইউরোর ডিফেন্ডারকে দলে নিতে আগ্রহী চেলসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৫ এএম | ০৯ আগস্ট, ২০২৫
লেভি কলউইলের গুরুতর ইনজুরি চেলসির মৌসুম শুরুর আগেই বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে। মাত্র ২২ বছর বয়সেই দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক হয়ে উঠেছিলেন এই ইংলিশ ডিফেন্ডার। তবে দীর্ঘমেয়াদী ইনজুরির কারণে তার মৌসুম কার্যত শেষ হয়ে যেতে পারে।

মিডিয়ার খবর অনুযায়ী, চেলসি আপাতত নতুন সেন্টার-ব্যাক সই করানোর তাড়াহুড়ো দেখাচ্ছে না।

তবে ধারণা করা হচ্ছে, এটি কেবল তাদের প্রকাশ্য অবস্থান, যাতে সম্ভাব্য কোনো চুক্তিতে দর কষাকষির সুবিধা হারিয়ে না ফেলে।

এরই মধ্যে গ্রীষ্মকাল জুড়ে মার্ক গুহি, মারিও গিলা, জ্যারাড ব্রানথওয়েটদের মতো একাধিক ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির নাম জড়িয়েছে।



কলউইলের ইনজুরির পর নতুন ডিফেন্ডার আনার প্রয়োজনীয়তা আরো বেড়েছে, বিশেষ করে যখন বর্তমান খেলোয়াড়দের মধ্যেও ইনজুরি সমস্যার ইতিহাস রয়েছে।

স্প্যানিশ গণমাধ্যম ফিচাহেস-এর দাবি, চেলসি নজর রাখছে বার্সেলোনার উরুগুইয়ান সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউহোর দিকে।

প্রায় ৫০ মিলিয়ন ইউরো পেলে তাকে ছাড়তে রাজি কাতালান ক্লাব। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ভোগান্তির কারণে আরাউহো আর বার্সেলোনার অগ্রাধিকারের তালিকায় নেই।

এখন দেখা বাকি, চেলসি সত্যিই আরাউহোর জন্য প্রস্তাব পাঠায় কি না। তবে তা হলে ঝুঁকি থেকেই যাবে, কারণ তারা আবারও ইনজুরি-প্রবণ এক ডিফেন্ডারকে দলে টানতে যাচ্ছেন।

এমআর/টিএ 

মন্তব্য করুন