© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারত সফরে আসছে আর্জেন্টিনা, খেলবেন মেসি

শেয়ার করুন:
ভারত সফরে আসছে আর্জেন্টিনা, খেলবেন মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৭ এএম | ২৩ আগস্ট, ২০২৫
নভেম্বরে ভারতের কেরালায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়নরা ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলবে, যার একটি অনুষ্ঠিত হবে কেরালায়।

এর মধ্যে দুটি অনুষ্ঠিত হবে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় এবং একটি ম্যাচ হবে ভারতের কেরালায়। যদিও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

এছাড়া ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনার আরো দুটি প্রীতি উইন্ডো রয়েছে। এর প্রথমটি অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।



সেখানে একাধিক ম্যাচ খেলবে স্কালোনির দল। নভেম্বরের উইন্ডোতে ম্যাচগুলো হবে লুয়ান্ডা ও কেরালায়।

কেরালায় ম্যাচ আয়োজনের ঘোষণাটি রাজ্য সরকার ও তাদের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির জন্য বড় স্বস্তির খবর। এর আগে আর্জেন্টিনা এ বছর ভারতে না আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরাহিমান মে মাসে জানান, মেসিরা এ বছর কেরালায় নামবেন না। এমনকি সফর বাতিল হলে আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেয় রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি।
অবশেষে সব জটিলতা কাটিয়ে মেসিদের কেরালা সফর নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

ইএ/টিকে

মন্তব্য করুন