নো বল না নাটকের সূচনা
বাংলাদেশী ব্যাটস ম্যান যেন এক একটি বারুদ। এই বারুদ বিস্ফোরিত না হতে পারে এর জন্য প্রথম থেকেই উইন্ডিজ বোলারা অতিরিক্ত রান দিতে থাকে। লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট পাওয়ার পরও ‘নো বল’ দেওয়ায় শেষ টি-টোয়েনটি ম্যাচে জমে উঠেছিল নাটক।
বাংলাদেশকে ১৯১ রানের লক্ষ্য দিয়ে ওশানে থমাস ও শেলডন কোট্রেল প্রথম স্পেলে বল করলেন। এমন মুহূর্তে লিটন দাসের দূর্দান্ত একটি শর্টকে ক্যাচে পরিণত করে উইনন্ডিজ। কিন্তু আম্পায়ার তানভীর আহমেদ বলটিকে ‘নো বল’ হিসেবে ঘোষণা দেন। কিন্তু রিল্পেতে দেখা যায়, বোলারের পা সঠিক জায়গাতেই ছিলো। এ রকম ভুল সিদ্ধান্তে মাঠে কিছুক্ষনের জন্য নাটকের সৃষ্টি হয়। তবে ম্যাচ রেফারি, টিভি আম্পায়ার তার সঙ্গে দীর্ঘ আলাপ শেষে নো বল বহাল রাখেন।
এর ফলে মাঠে বয়ে যায় কিছুক্ষনের জন্য উত্তেজনার বাতাস। একসময় উইন্ডিজ অধিনায়ক মাঠের প্রান্তে গিয়ে টিভি আম্পায়ারের সঙ্গে কথা বলেন। উত্তেজিত ব্র্যাথওয়েটকে থামাতে মাঠে আসেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
টাইমস/এসআর/এইচইউ