© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনার ৯ উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা আ.লীগের

শেয়ার করুন:
খুলনার ৯ উপজেলায় সম্মেলনের তারিখ ঘোষণা আ.লীগের
own-reporter-khulna
০২:১৮ পিএম | ০৫ অক্টোবর, ২০১৯

খুলনা জেলার ৯ উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার বর্ধিত সভা শেষে রাতে এ ঘোষণা দেওয়া হয়।

বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর রূপসা, ২০ নভেম্বর ফুলতলা, ২৩ নভেম্বর বটিয়াঘাটা, ২৪ নভেম্বর তেরখাদা, ২৫ নভেম্বর দিঘলিয়া, ২৭ নভেম্বর ডুমুরিয়া, ২৮ নভেম্বর কয়রা, ৩০ নভেম্বর পাইকগাছা ও ১ ডিসেম্বর দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।

শুক্রবার দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন, সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, পঞ্চানন মন্ডল, নারায়ণ চন্দ্র মন্ডল, আব্দুস সালাম মুর্শেদী প্রমুখ।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ডিসেম্বরে জাতীয় সম্মেলনের আগেই সম্মেলনের মাধ্যমে তৃণমূলে কমিটি করতে হবে। খুলনার ৯টি উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের আগে প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষ করতে হবে।

মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের দলে কোনও স্থান হবে না বলেও জানান তিনি।

 

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন