© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টেকনো নিয়ে এল পাঞ্চ হোল ডিসপ্লের স্মাটফোন

শেয়ার করুন:
টেকনো নিয়ে এল পাঞ্চ হোল ডিসপ্লের স্মাটফোন
own-reporter
০৬:২৪ পিএম | ০৬ অক্টোবর, ২০১৯

মোবাইলে ফুল স্ক্রিন ফিলিংস দিতে জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাজারে নিয়ে এলো পাঞ্চ হোল ডিসপ্লে যুক্ত নতুন স্মাটফোন ‘ক্যামন ১২ এয়ার’। পাঞ্চ হোল ডিসপ্লে বা ডট ইন ডিসপ্লে এখন স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। ডিভাইসটির ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৯০ শতাংশ নিখুঁত বেজেল ব্যবহারকারীকে দিবে এক নতুন অভিজ্ঞতা।

পাঞ্চ হোল ডিসপ্লে ছাড়াও ক্যামন ১২ এয়ারে থাকছে ১৬ মেগা পিক্সেল সমৃদ্ধ এআই ম্যাক্স ট্রিপল ক্যামেরা। এর এআই সিন ডিটেকশন, এআই এইচডিআর, এআই অপ্টিমাইজেশন এই ফিচারগুলো ব্যবহারকারীকে দিচ্ছে আরও প্রাকৃতিক এবং সূক্ষ্ম ছবি তোলার সুযোগ। সেলফি ক্যামেরায় আছে ৮ মেগা পিক্সেল ক্যামেরা।

যেকোনো অ্যাঙ্গেলে ফটোগ্রাফির জন্য তৈরি করা হয়েছে আলট্রা ক্লিয়ার শট , ১২০ ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল বা ২ সেন্টিমিটার এক্সট্রিম ম্যাক্রো ফটোগ্রাফি উল্লেখযোগ্য বোকেহ এফেক্টসহ দারুণ সব ফিচার। ৬৪ গিগাবাইট রম ৪ জিবি র‌্যাম।

ক্যামন ১২ এয়ারের ৪০০০ এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি এর কারণে আর ঘন ঘন চার্জ দেয়ার বা চার্জ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মিলছে মুক্তি। তাই কাজ করার পাশাপাশি বিনোদন উপভোগ করার জন্যও থাকছে বেশি সময়। ফোন এর এআর স্টিকারটি দিয়ে তোলা যাবে মজার মজার ছবি যা ইউজার কে দিবে নতুন অভিজ্ঞতা।

ক্যামন ১২ এয়ারের মাধ্যমে নতুন আপগ্রেড হওয়া অপারেটিং সিস্টেম এবং ইন্টারফেসের সাথে স্মার্ট লাইফ উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা। স্মার্ট প্যানেল, স্মার্ট ফটো ক্লিন আপ এবং অন্যান্য ফাংশনের প্রয়োজনীয় আপডেট রয়েছে স্মার্টফোনটিতে।

অরোরা গ্রেডিয়েন্ট ডিজাইন, প্যাস্টেল এবং ভাইব্র্যান্ট ব্যাক ডিজাইন ক্যামন ১২ এয়ারকে অবশ্যই ভিড় থেকে আলাদা করে রাখবে। ডট ইন ডিসপ্লের এই ক্যামন ১২ এয়ারের দাম ধরা হয়েছে মাত্র ১৪,৯৯০ টাকা।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন