খবর
বেশিরভাগ সময় ভাইরাসকে আমরা স্বাস্থ্যের জন্য নেতিবাচক বলে মনে করি। তবে সব ভাইরাস কিন্তু আমাদের দেহের জন্য ক্ষতিকর নয়। কিছু ভাইরাস আছে, যা আমাদের সুস্থ থাকতে সহায়তা করে। তবে এটা ঠিক যে ভাইরাস বিভিন্ন মারাত্মক রোগের জন্য দায়ী, যেমন- বসন্ত, হেপাটাইটিস, এইচআইভি ও রেবিজ।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রসারে দিন নতুন নতুন রোগের প্রতিষেধক আবিষ্কার হচ্ছে। তার মানে এই নয়, ওষধি গাছের কদর কমে গেছে। এখনো ঘরোয়াভাবে টাইফয়েড জ্বর, ডায়রিয়া, কলেরা, পেটের পীড়ার মতো রোগ নিরাময়ে বিভিন্ন ওষধি গাছ ও এর ব্যবহার হয়ে আসছে। তার মধ্যে একটি থানকুনি পাতা।