রাজনীতি
হিন্দু ধর্মালম্বীদের পূজা উৎসবকে ঘিরে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় কর্মকাণ্ড বিশেষ করে পূজা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করতে পারে।
খুলনা জেলার ৯ উপজেলার সম্মেলনের তারিখ ঘোষণা করেছে আওয়ামী লীগ। শুক্রবার বর্ধিত সভা শেষে রাতে এ ঘোষণা দেওয়া হয়।