© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজনীতি থেকে আরও

ক্যাসিনোকাণ্ডে বিএনপিকে দোষ দেয়া যায় না: কামাল হোসেন
রাজনীতি

ক্যাসিনোকাণ্ডে বিএনপিকে দোষ দেয়া যায় না: কামাল হোসেন

বিএনপির আমল থেকেই ক্যাসিনো ছিল- আওয়ামী লীগের নেতাদের এমন বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গত দশ বছর ক্ষমতায় না থেকেও সবকিছু তারা (বিএনপি) করেছে, এটা বলা কী ঠিক। সুতরাং আমাদের বুঝতে হবে এ অভিযোগটার গ্রহণযোগ্যতা নাই। এই যে ক্যাসিনো, এই ক্যাসিনো যে এই আকারে আছে, এটা কী করে হলো? মানে এটা কী করে ভাববেন যে, সবকিছুই বিএনপি করে গেছে। আমি তো কোনো দিন বিএনপির সমর্থক ছিলাম না। আমি বিএনপির বিরোধিতা করেই আসছি। সুতরাং ক্যাসিনোকাণ্ডে বিএনপিকে দোষারোপ করা যায় না। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সরকার গঠনের অপরিহার্যতা’ শীর্ষক এক আলোচনা সভায় কামাল হোসেন এ কথা বলেন। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)  এই আলোচনা সভার আয়োজন করে।

সরকারের শুদ্ধি অভিযান লোক দেখানো: মওদুদ
রাজনীতি

সরকারের শুদ্ধি অভিযান লোক দেখানো: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেছেন, বেগম খালেদা জিয়া কারও সঙ্গে আপস করবেন না, উনি কারও কাছে মাথা নত করবেন না। তিনি বাংলাদেশে এখন ১৬-১৭ কোটি মানুষের নেতা। প্রয়োজন হলে আরও থাকবেন, কষ্ট সহ্য করবেন কিন্তু খালেদা জিয়া কোনো দিন এই সরকারের সঙ্গে আপস করবেন না। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনা সভা হয়।