© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইতিহাসের এই দিনে আলোচিত সব ঘটনা

শেয়ার করুন:
ইতিহাসের এই দিনে আলোচিত সব ঘটনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৬ এএম | ০২ নভেম্বর, ২০২৫
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস। আজ ২ নভেম্বর ২০২৫, রোববার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
 
১৭৭২ - মর্নিং পোস্ট পত্রিকার প্রথম প্রকাশ।
 
১৮৮০ – জেমস গার্ফিল্ড যুক্তরাষ্ট্রের ২০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
 
১৮৭৬ - কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ বা ‘ভারত সংস্কার সভা’ স্থাপিত হয়।
 
১৮৮৯ - উত্তর ডাকোটা ও দক্ষিণ ডাকোটা যুক্তরাষ্ট্রের যথাক্রমে ৩৯ ও ৪০তম রাজ্য হিসেবে যুক্ত হয়।
 
১৯১৪ - রাশিয়া ওসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
 
১৯১৬ - ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনে ইহুদিদের জন্য আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে ব্রিটেনের সম্মতির কথা ঘোষণা করেন।
 
১৯২০ - যুক্তরাষ্ট্রে বিশ্বের প্রথম নিয়মিত বেতার সম্প্রচার শুরু হয়।
 
১৯৩০ - হাইলে সোলাসি ইথিওপিয়ার সম্রাট হন।
 
১৯৪৯ - ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে। এর আগে দেশটি সাড়ে তিনশো বছর ধরে হল্যান্ডের উপনিবেশ ছিল।
 
১৯৫৭ - সোভিয়েট ইউনিয়ন স্পুটনিক -২ নামে ২য় বারের মতো কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রেরণ করে।
 
১৯৬৩ - সৌদি আরবের রাজা সাউদকে সরিয়ে তার সৎভাই ফয়সাল রাজা হন।

 
জন্ম
 
০৬৮২ - উমর ইবনে আবদুল আজিজ, আরবের খলিফা।
 
০৯৭১ - মাহমুদ গজনভি, গজনভি সাম্রাজ্যের শাসক।
 
১৭৯৫ - জেমস কে. পোক, মার্কিন আইনজীবী, রাজনীতিবিদ ও ১১তম প্রেসিডেন্ট।
 
১৮১৫ - জর্জ বুল, ইংরেজ গণিতবিদ ও দার্শনিক।
 
১৮৩৩ - মহেন্দ্রলাল সরকার, ভারতীয় চিকিৎসক ও অধ্যাপক।
 
১৮৬৫ - ওয়ারেন জি. হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট।
 
১৮৭৭ - ভিক্টর ট্রাম্পার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
 
১৮৮৬ - বাংলাভাষার প্রথম প্রাণপুরুষ আইনজীবী ও রাজনীতিবিদ ধীরেন্দ্রনাথ দত্ত।
 
১৮৯৮ - জাকির হুসাইন, পূর্ব পাকিস্তানের গভর্নর।
 
১৯০৯ - অরুণ মিত্র, বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি ও ফরাসি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ও অনুবাদক।
 
১৯১১ - অডয়সেয়ান ইয়টিস, নোবেল পুরস্কার বিজয়ী গ্রিক কবি।
 
১৯২৯ - অমর গোপাল বসু, বাঙালি ভারতীয়-মার্কিন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সাউন্ড ইঞ্জিনিয়ার, বিশ্বখ্যাত অডিও ইকু্ইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান বোস করপোরেশনের প্রতিষ্ঠাতা। নোবেল পুরস্কার বিজয়ী কানাডীয়-মার্কিন পদার্থবিদ ও শিক্ষাবিদ রিচার্ড অ্যাডওয়ার্ড টেইলর।
 
১৯৩৫ - শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গল্পকার।
 
১৯৫৯ - স্কটিশ অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার পিটার মুলান।
 
১৯৬৫ - শাহরুখ খান, ভারতীয় অভিনেতা।
 
১৯৭২ - সামান্থা এমাক অ্যাণ্ড, ইংরেজ অভিনেত্রী, গায়ক ও পরিচালক।
 
১৯৭৭ - অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ভিক্টর ট্রম্পার।
 
১৯৮২ - ফরাসি ফুটবলার চার্লস ইটান্ডজে।
 
মৃত্যু
 
১৮১৮ - স্যামুয়েল রোমিলি, বিখ্যাত ব্রিটিশ আইন সংস্কারক।
 
১৮৪৬ - যিশাইয়র টেগ্নের, সুইডিশ কবি ও বিশপ।
 
১৯৫০ - জর্জ বার্নার্ড শ’, নোবেলজয়ী আইরিশ নাট্যকার।
 
১৯৬৩ - এনজিও ডিনহ ডিয়েম, ভিয়েতনামী রাজনীতিবিদ, ১ম রাষ্ট্রপতি।
 
১৯৬৬ - পিটার জোসেফ উইলিয়াম ডিবাই, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ ও রসায়নবিদ।
 
১৯৭৪ - বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও লেখক বরকতউল্লাহ।
 
১৯৭৫ - পিয়ের পাওলো পাসোলিনি, ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
 
১৯৯৬ - ইভা ক্যাসিডি, মার্কিন গায়ক ও গিটারিস্ট।
 
২০০৭ - দক্ষিণ আফ্রিকার অভিনেতা হেনরি কেলে।
 
২০১২ - সুইডিশ অভিনেতা, প্রযোজক ও চিত্রনাট্যকার হান্স লিন্ডগ্রেন।
 
২০১৩ - ক্লিফোর্ড নাস, মার্কিন লেখক ও অধ্যাপক।

কেএন/টিকে

মন্তব্য করুন