© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আইসিসির নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তাইজুল

শেয়ার করুন:
আইসিসির নভেম্বর মাসের সেরা হওয়ার দৌড়ে তাইজুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৮ পিএম | ০৫ ডিসেম্বর, ২০২৫
আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের দৌড়ে তাইজুল ইসলাম। বাংলাদেশের চতুর্থ খেলোয়াড় হিসেবে এই ব্যক্তিগত পুরস্কার জয়ের সামনে তিনি।এবারো তিন স্পিনারের লড়াই হবে। তার লড়াই দক্ষিণ আফ্রিকার সিমন হারমার ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজের সঙ্গে।

বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নেন। ২-০ তে সিরিজ জয়ে শীর্ষ উইকেটশিকারি ছিলেন তিনি। সিলেটে ৫ উইকেট নেন তাইজুল। তারপর মিরপুরে দ্বিতীয় ম্যাচে দুটি ইনিংসেই চারটি করে উইকেট দখল করেন।

দক্ষিণ আফ্রিকার অফস্পিনার হারমার ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জয়ের অন্যতম নায়ক। ২৫ বছরে প্রথমবার এশিয়ার কোনো দেশে প্রোটিয়াদের প্রথম জয়। ৮.৯৪ গড়ে কলকাতা ও গুয়াহাটিতে ১৭ উইকেট নেন তিনি।



ওপেনিং টেস্টে ৮ উইকেট নেন হারমার। দ্বিতীয় ম্যাচে নেন ৭ উইকেট। বল হাতে দারুণ অবদান রেখে সিরিজ সেরাও হন তিনি।

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে অলরাউন্ড নৈপুণ্য দেখান নওয়াজ। ৫২ গড় ও ১১৪.২৮ স্ট্রাইক রেটে ১০৪ ওয়ানডে রান করেন, নেন চার উইকেট।

টি-টোয়েন্টিতে এই বাঁহাতি স্পিনার ৫২ রান করার পাশাপাশি ১২.৭২ গড়ে ১১ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচ জয়ী ভূমিকা রাখেন নওয়াজ, হন সিরিজ সেরা।

এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান দুইবার, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ মাসের সেরা খেলোয়াড় হয়েছিলেন। এবার দেখার অপেক্ষা, সেই তালিকায় তাইজুল যোগ দিতে পারেন কি না।

এমআর/টিকে 

মন্তব্য করুন