© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিডনির বন্ডাই বিচে হামলাকারীদের আইএসের সঙ্গে যোগ থাকতে পারে : অ্যান্থনি আলবানিজ

শেয়ার করুন:
সিডনির বন্ডাই বিচে হামলাকারীদের আইএসের সঙ্গে যোগ থাকতে পারে : অ্যান্থনি আলবানিজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫১ এএম | ১৬ ডিসেম্বর, ২০২৫
অস্ট্রেলিয়ার বন্ডাই সমুদ্র সৈকতে গুলির ঘটনায় বন্দুকধারী বাবা ও ছেলের ‘জঙ্গি গোষ্ঠী’ ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যোগ থাকতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

এতে বলা হয়, আলবানিজ আগে বলেছিলেন, পিতা ও পুত্র ইসলামিক স্টেট (আইএস) দলের অংশ ছিলেন এমন কোনো প্রমাণ নেই।

কিন্তু মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় সম্প্রচারক এবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মনে হচ্ছে ইসলামিক স্টেটের মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়ে হামলাটি চালিয়েছে তারা।’

এবিসির খবর অনুসারে, বন্ডাই সমুদ্রসৈকতে হামলার সময় বন্দুকধারীর গাড়িতে দুটি আইএস পতাকা পাওয়া গেছে।

রোববারের গুলিবর্ষণের কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। তবে তারা বলেছে যে, এটি স্পষ্টতই সিডনির ইহুদি সম্প্রদায়ের উপর একটি ইহুদি-বিরোধী, সন্ত্রাসী কর্মকাণ্ড।

তারা আনুষ্ঠানিকভাবে দুই বন্দুকধারীর নামও জানায়নি, যদিও অস্ট্রেলিয়ান মিডিয়া তাদের শনাক্ত করেছে।

প্রতিবেদনে বলা হয, ৫০ বছর বয়সী বাবা ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত হন। ছেলের অবস্থা গুরুতর কিন্তু স্থিতিশীল, পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে রোববার সন্ধ্যায় বন্ডাই বিচে ইহুদি অনুষ্ঠান উদযাপন করার সময় বাবা-ছেলে এলাপাতাড়ি গুলি চালায়। এতে অন্তত ১৫ জন নিহত হন।


পিএ/টিকে

মন্তব্য করুন