© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফিফার বর্ষসেরা একাদশে পিএসজির জয়জয়কার

শেয়ার করুন:
ফিফার বর্ষসেরা একাদশে পিএসজির জয়জয়কার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৩ এএম | ১৭ ডিসেম্বর, ২০২৫
গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ের প্রতিফলন পড়েছে ফিফার বর্ষসেরা একাদশে; ১১ জনের ছয় জনই ফরাসি দলটির।

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার রাতে ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে সেরা একাদশ ঘোষণা করা হয়। ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত সময়ে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে এখানে।



বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হওয়া উসমান দেম্বেলে অনুমিতভাবে আছেন সেরা একাদশে। প্রথমবারের মতো পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ী আসরে ৮টিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোল করেন তিনি ৫৩ ম্যাচ খেলে। এছাড়া সরাসরি গোলে সহায়তা করেন ১৬টিতে।

দলটি থেকে আরও জায়গা পেয়েছেন ডিফেন্ডার আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো, নুনো মেন্দেস, মিডফিল্ডার ভিতিনিয়া ও গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। গত মৌসুম শেষে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এই ইতালিয়ান গোলরক্ষক।

বার্সেলোনা থেকে জায়গা পেয়েছেন দুই জন- মিডফিল্ডার পেদ্রি ও ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। স্পেনের আরেক জায়ান্ট রেয়াল মাদ্রিদ থেকে আছেন শুধু মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

একাদশের অন্য দুজন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও চেলসির মিডফিল্ডার কোল পামার।

এমআর/টিএ 

মন্তব্য করুন