© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাদিকে নিয়ে তাওহিদ হৃদয় / বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না

শেয়ার করুন:
বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:০৪ পিএম | ২০ ডিসেম্বর, ২০২৫
শেষ বিদায় সম্পন্ন হলো। লাখো মানুষ জানাজায় শরিক হয়ে বিদায় দিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে। হাদির এমনভাবে চলে যাওয়া কাঁদিয়েছে পুরো দেশকে।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ইচ্ছে ছিল, সংসদে গিয়ে ইনসাফের জন্য লড়বেন। সেই স্বপ্ন পূরণ হলো না ওসমান হাদির। তবে তিনি সংসদ ভবনে গেছেন ঠিকই, সেখানেই হয়েছে জানাজার নামাজ।



লাখো মানুষের ভালোবাসায় সিক্ত ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয়।

হৃদয় লিখেছেন, ‘যে সংসদ প্রাঙ্গণে যাওয়ার জন‍্য লড়াই করছিলেন হাদি ভাই, তিনি গেলেনও সেখানে। বীরের বেশে, হাজার মানুষের সাথে, কোটি মানুষের দোয়া আর ভালোবাসায় সিক্ত হয়ে। বিদায়বেলায় এত ভালোবাসা সবার কপালে থাকে না। আল্লাহ পাক তাকে সৌভাগ্যবান করে দুনিয়ায় পাঠিয়েছিলেন। চিরনিদ্রায় শান্তিতে শায়িত থাকুক আমাদের হাদি ভাই।’

এমআর/টিকে 

মন্তব্য করুন