© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্যাপক বন্যার কবলে দুবাই

শেয়ার করুন:
ব্যাপক বন্যার কবলে দুবাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৯ এএম | ২১ ডিসেম্বর, ২০২৫
ব্যাপক বন্যার কবলে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের অন্তত ১৩ টি ফ্লাইট। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে বৃষ্টি-বন্যা বেশ বিরল হলেও বৃহস্পতি-শুক্র টানা দু'দিন ধরে চলে ভারি বর্ষণ। এতেই তৈরি হয় বন্যা পরিস্থিতি।

তলিয়ে গেছে বহু এলাকার রাস্তাঘাট, আবাসিক এলাকা। বাড়িঘর, হোটেল, বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি।

জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে ৩শ' টিরও বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত, পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

এমআর/টিএ 

মন্তব্য করুন