© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’

শেয়ার করুন:
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ন্যান্সির গান ‘নেতা আসছে’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৮ এএম | ২৫ ডিসেম্বর, ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও তৈরি হয়েছে বিশেষ আবেগ।

এবার সেই আবেগ-অনুভূতি থেকে প্রকাশ হয়েছে নতুন গান ‘নেতা আসছে।’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও সালমান রাজ।

‘নেতা আসছে, নেতা আসছে, মা-মাটি মানুষের কাছে। যেন বাংলাদেশ হাসছে, তার সূর্যসন্তান আসছে’ এমন কথায় গানটি লিখেছেন মিজানুর রহমান। সুর করেছেন পলক হাসান সুমন এবং সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ। আর এর গ্রন্থনা, পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিত্রনায়ক হেলাল খান।

সম্প্রতি বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে গানটি। আর প্রকাশের পর থেকেই বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে প্রত্যাবর্তনের প্রতীক্ষা ও আশাবাদের বার্তাযুক্ত ‘নেতা আসছে’ শিরোনামের গানটি।

তারেক রহমানের দীর্ঘদিন পর দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপের পাশাপাশি গানটি নতুন করে সাংস্কৃতিক মাধ্যমেও তার প্রত্যাবর্তনের বিষয়টি আলোচনার সৃষ্টি করেছে।

পিএ/এসএন

মন্তব্য করুন