© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প

শেয়ার করুন:
ভেনেজুয়েলা ‘কথা না শুনলে’ ফের হামলা হবে : ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ এএম | ০৫ জানুয়ারি, ২০২৬
ভেনেজুয়েলার বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ কিংবা তার নেতৃত্বাধীন সরকারের কর্মকর্তারা যদি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেন- তাহলে ফের দেশটিতে হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই হামলা আরও ভয়াবহ হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।

রোববার মার্কিন সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যা করা উচিত, তা যদি তিনি (দেলসি রদ্রিগুয়েজ) না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবহ মাদুরোর চেয়েও বেশি।

ভেনেজুয়েলায় দ্বিতীয়বার অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রস্তুতি আমাদের আছে।”

“এমন কিছু লোকজনের সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে, যারা মাত্র শপথ নিয়েছেন। আমি আশা করব তারা আমাদের সহযোগিতা করবেন। যথাসময়ে ভেনেজুয়েলায় নির্বাচন হবে।”

“আমাদের অবস্থান অনড়; আর তা হলো- আমরা ভেনেজুয়েলার তেল ও অন্যান্য সম্পদের ওপর ‍পূর্ণ নিয়ন্ত্রণ চাই।”

পিএ/টিকে

মন্তব্য করুন