নতুন বার্তা দিলেন মোস্তাফিজ
ছবি: সংগৃহীত
আইপিএল থেকে আকস্মিক বাদ পড়া এবং ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের মাঝে নিজেকে নিয়ে চলা সব আলোচনার জবাব দিলেন মুস্তাফিজুর রহমান। মাঠের বাইরের উত্তাল পরিস্থিতির মধ্যেও মাঠে নিজের মনোযোগ যে বিন্দুমাত্র টলেনি, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে সেটিই পরিষ্কার করলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজকে নিয়ে আলোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী স্ট্যাটাস দিয়েছেন কাটার মাস্টার। তিনি লিখেছেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)। মাত্র চার শব্দের এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাইরের আলোচনা তাকে স্পর্শ করতে পারছে না। বরাবরের মতোই তিনি তার পারফরম্যান্স দিয়ে মাঠেই সব সমালোচনার উত্তর দিতে চান।
এবি/টিকে