জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এক ধরনের ইতর শ্রেণির লোক আমার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরে জনসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেছেন।
তিনি বলেন, ‘যারা নারীদের সম্মান করে না, তারাই আবার এর বিপরীতে কর্মসূচি পালন করে বেড়াচ্ছে।’
জামায়াত আমির বলেন, ‘নারীদের ঘর, চলাচল আর কর্মস্থলে নিরাপত্তা দিবে জামায়াত। সরকারি চাকরিজীবীদের যথাযথ সম্মান দিয়েই বেতন বৈষম্য দূর করা হবে।’ তিনি বলেন, ‘যারা নারীদের কাপড় খুলে নিতে চায়, তাদের মানুষ বলা যাবে না। মায়ের গায়ে হাত তুললে বাংলাদেশে বিস্ফোরণ ঘটবে।’
নির্বাচনী প্রচারণায় বাধা দিলে প্রতিহতের হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ‘নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাসী কার্যক্রম চালালেও যথাযথ প্রতিহত করা হবে।’
জামায়াত নেতা রেজাউল হত্যার বিচার দাবি করে তিনি বলেন, ‘যারা রেজাউল করিমকে হত্যা করেছে, তাদের জন্য এটি নতুন না। তারা নিজ দলেরও দুই শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। তিন দিন পার হলেও রেজাউল করিম হত্যার কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি, তাদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’
এসএস/টিকে