আজ অভিনেতা আরিফিন শুভর জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেতা আরিফিন শুভর জন্মদিন আজ। ১৯৮২ সালে আজকের এই দিনে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন তিনি। এর কয়েক বছর পর মোস্তফা সরোয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর ‘ইজ ইকুয়াল টু’ ধারাবাহিকে অভিনয় করে তার অবস্থান শক্ত করেন।

খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ চলচ্চিত্রের মাধ্যমে শুভর বড়পর্দায় অভিষেক হয় ২০১০ সালে। তিন বছর বিরতির পর চলচ্চিত্র পরিচালক শফি উদ্দিন শফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে তার সহশিল্পী ছিলেন শাকিব খান ও জয়া আহসান।



এরপর ২০১৭ সালে দীপংকর দীপন পরিচালিত দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান আরিফিন শুভ। সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত শুভর ‘মিশন এক্সট্রিম’ চলচ্চিত্রের দুই পর্ব মুক্তি পায়।

এই সিরিজের তৃতীয় কিস্তি 'ব্ল্যাক ওয়ার' - শুভ অভিনীত পুলিশের অভিযান নিয়ে অ্যাকশন থ্রিলার। সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ১৭ই জানুয়ারি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেতা বলেন, আমাদের ছবির সঙ্গে কেজিএফ বা পুষ্পার তুলনা করবেন না। আমরা ক্যামেরার ছোট ক্রেন দিয়ে অ্যাকশন দৃশ্যের শুটিং করি। কিন্তু পার্শ্ববর্তী দেশে তিন-চার তলার সমান বিশাল ক্রেনের উপর ফ্রেম করে শুটিং করা হয়। সুতরাং আমাদের অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। আসুন সবাই মিলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেয়ার চেষ্টা করি।

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
প্রথম আন্তর্জাতিক প্রজেক্টে বিক্রান্ত ম্যাসির প্রস্তুতি নিয়ে মুখ খুললেন পরিচালক Feb 02, 2026
img
টঙ্গীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১ Feb 02, 2026
img
‘ও রোমিয়ো’র প্রস্তুতির জন্য ফ্ল্যামেঙ্কো শিখছেন অবিনাশ তিওয়ারি Feb 02, 2026
img
নিজের কূটনৈতিক পাসপোর্ট জমা প্রসঙ্গে কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা? Feb 02, 2026
img
৬৮ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে সম্মানিত দালাই লামা Feb 02, 2026
img
নাটোরে এনসিপির নির্বাচনী ক্যাম্প ভাঙ্গচুর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে Feb 02, 2026
img
সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে : রাকসুর ভিপি Feb 02, 2026
img
দেশের বাজারে আরও কমলো সোনার দাম Feb 02, 2026
img
বিএনপির এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট Feb 02, 2026
img
OTT-তে বাস্তব চরিত্রে অভিনয়ে অনবদ্য কারা? Feb 02, 2026
img
ইরানের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদী ট্রাম্প Feb 02, 2026
img
পয়েন্ট ভাগাভাগিতে বড় ধাক্কা খেল ম্যানসিটি, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা গার্দিওলার Feb 02, 2026
img
মেকআপ রুমে শিশুশিল্পী হেনস্তা’য় অভিযুক্ত সায়ক? অর্কর সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে জল্পনা Feb 02, 2026
img

চট্টগ্রাম-২

বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা নিয়ে আপিলের আদেশ আজ Feb 02, 2026
img
পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে Feb 02, 2026
img
ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও Feb 02, 2026
img
বুধবার কুড়িগ্রামে যাচ্ছেন জামায়াত আমির Feb 02, 2026
img
ক‍্যাথরিন ও’হারা আমাদের কী দিয়ে গেলেন? Feb 02, 2026
img
ইসলাম পালন করার বিষয়, বিক্রির নয় : শামা ওবায়েদ Feb 02, 2026
img
আসলাম চৌধুরীর মনোনয়নের বিরুদ্ধে ব্যাংকের আপিল, আদেশ আজ Feb 02, 2026