জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা। বলেন, লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা।
আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ আমলে আমরা যা দেখেছি তার সবকিছু এখন ফিরে আসছে। ১২ ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময় কেন্দ্র দখল হবে না, তারও নিশ্চয়তা নেই।
নাহিদ ইসলাম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা। মানুষ হত্যা করে লাশের ওপর দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন তারা।
বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থী এম এ কাইয়ুমের দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, কেউ সংবিধান বা আইন লঙ্ঘন করছেন এইটা মেনে নিতে পারি না, সেকারণেই আমরা আদালতে গিয়েছি।
সকালে রামপুরার কুঞ্জবন এলাকায় গণসংযোগ করেন এনপিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের শাপলা কালির প্রার্থী নাহিদ ইসলাম।
এদিকে দ্বৈত নাগরিকত্ব এবং তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলাম। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন তিনি। রিটে ঢাকা-১১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়।
পিএ/টিকে