প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র

আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। তানিয়া বৃষ্টির সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে সুনেরাহর সঙ্গে জড়িয়ে পড়েন আরশ। এমনটাই টেলিভিশন নাটকপাড়ায় গুঞ্জন। 

এবার সেই গুঞ্জনে যেন ঘি ঢাললেন ন ডরাই খ্যাত অভিনেত্রী।

এবার জন্মদিনে আরশকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন সুনেরাহ বিনতে কামাল। সেখানে লিখেছেন, ‘তোমার সব পরিশ্রম ও নিষ্ঠা যেন তোমার প্রতিই বিশ্বস্ত থাকে। রইল ভালোবাসা ও আশীর্বাদ। সামনে আসা বছরটি তোমার জন্য হোক সুন্দর ও সফল।’



তারকাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, অভিনয়শিল্পী জুটি আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল প্রেম করছেন। তবে এ নিয়ে তাঁদের বক্তব্য ‘শুধুই সহকর্মী হিসেবে বন্ধু, এর বেশি কিছু নয়।’ প্রায়ই এমন গুঞ্জনের মধে৵ আবার একসঙ্গে ছবি দিয়ে আলোচনায় সুনেরাহ্।

সেখানে ভক্তদের মন্তব্য ‘বেশ মানিয়েছে তাদের।’ কেউ লিখেছেন, ‘অটুট থাকুক এই ভালোবাসা।’

গত মাসে জুটির রোমান্টিক একটি ছবি প্রকাশ্যে আসে। এরপর থেকে প্রশংসা আর সমালোচনা তাদের ঝুলিতে ভর করেছে। সুনেরাহ নিজেই তার ফেসবুকে শেয়ার করেন ছবিটি।

এটা দেখে ভক্ত ও সহকর্মীদের মন্তব্যে ভরে ওঠে পোস্টটি। কেউ অভিনন্দন জানান, কেউ শুভকামনা প্রকাশ করেন, আবার কেউ কেউ লেখেন ‘নাটকের দৃশ্য’।

একটি ছবি ঘিরেই শুরু হয় নানা ব্যাখ্যা ও গুঞ্জন। বিষয়টি নিয়ে খানিকটা বিস্ময় প্রকাশ করেছেন সুনেরাহ নিজেই। তিনি বলেন, “ছবিটা আমি হঠাৎই পোস্ট করেছি। কেন সবাই অভিনন্দন জানাচ্ছেন, সেটাই আমি ঠিক বুঝতে পারছি না।”

পরে পুরো বিষয়টি পরিষ্কার করে অভিনেত্রী জানান, “বেশ কিছুদিন আগে আমরা থাইল্যান্ডে গিয়েছিলাম। সেখানে একসঙ্গে ছয়টি নাটকের শুটিং করেছি। সব নাটকেই আমার সহশিল্পী ছিলেন আরশ খান। শুটিংয়ের ফাঁকে সাধারণত ছবি তোলা হয় না। একটি দৃশ্যধারণের সময় এই ছবিটি তোলা হয়েছিল।

যদিও আরো অনেক ছবিতেই তাদের একসঙ্গে দেখা গেছে। বিভিন্ন অনুষ্ঠানেও যান একসঙ্গে।  তবে এই ছবিতে ভক্তরা কথা বলতে শুরু করেন। 

সর্বশেষ তাদের ‘একজন অন্তর্বর্তীকালীন প্রেমিকা’ নাটকে দেখা গেছে। ছোট পর্দা থেকে তাঁদের অভিষেক হয়েছে ওটিটিতে। গেল ১৪ জানুয়ারি ‘আঁতকা’ নামের একটি ওয়েব কনটেন্টে এসেছে। সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা গেছে সুনেরাহ-আরশকে। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রোজী সিদ্দিকী, সাবেরী আলম, মৌসুমি নাগ, সোহেল মণ্ডল, ফারিহা রহমান। রাবা খানের গল্পে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি। 

পিআর/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন নিয়ে অসংখ্য অপতথ্য মোকাবেলা করতে হচ্ছে: প্রেস সচিব Feb 02, 2026
img
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেয়া হচ্ছে: হাসনাত Feb 02, 2026
img
বিয়ের আগে রেট্রো রোমান্স, প্রি ওয়েডিং ফটোশুটে রণজয় ও শ্যামৌপ্তি Feb 02, 2026
img
ইরান ইসলামী বিপ্লবের আদর্শের প্রতি অঙ্গীকারবদ্ধ, চক্রান্ত ব্যর্থ হবে: সিনিয়র কমান্ডার Feb 02, 2026
img
হাইকোর্টের এক বিচারপতির পদত্যাগ Feb 02, 2026
img
একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না : সালাহউদ্দিন আহমদ Feb 02, 2026
img
ভোটে ১৬ হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির Feb 02, 2026
img
যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান Feb 02, 2026
img
নারীকে ব্ল্যাকমেইল, আবারও গ্রেপ্তার হতে পারে নোবেল Feb 02, 2026
img
অতীতেও পারেনি এবং ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না: জিএম কাদের Feb 02, 2026
img
ক্ষমতায় গেলে নারীদের মাথায় তুলে রাখবো: জামায়াত আমির Feb 02, 2026
img
মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া উচিত হয়নি: শশী থারুর Feb 02, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতি ৬ হাজার ১৫০ কোটি টাকা Feb 02, 2026
img
আইডি হ্যাকের মিথ্যা কথা বলে ধর্মকে ব্যবহার করে একটি দল : তারেক রহমান Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে ফাইনালও কি বর্জন করবে পাকিস্তান? প্রশ্ন পিটারসেনের Feb 02, 2026
img
একই অভিযোগে বিএনপির ২৮ নেতাকর্মী বহিষ্কার Feb 02, 2026
img
প্রায় নগ্ন পোশাকে গ্র্যামির রেড কার্পেটে গায়িকা চ্যাপেল রোয়ান Feb 02, 2026
img
চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের Feb 02, 2026
img
নির্বাচনে বিএনসিসি নিয়োগ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026