ভোট ছাড়া সংসদে যাওয়ার দিন শেষ, জনগণের রায়ই একমাত্র পথ: ড. এম এ কাইয়ুম

রাজনীতিতে ষড়যন্ত্র ও তথাকথিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে সংসদে যাওয়ার সংস্কৃতি আর চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম।

তিনি বলেন, কেউ কেউ ভোট ছাড়াই সংসদে যেতে চায়। সেই দিন শেষ হয়ে গেছে। সংসদে যেতে হলে জনগণের রায়ে যেতে হবে, ষড়যন্ত্র করে বিনা ভোটে নয়। জনগণ এখন সচেতন।
রাজধানীর বাড্ডা থানাধীন সাঁতারকুল এলাকায় ৪১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেন, দেশের রাজনীতিতে আস্থা ফেরাতে হলে জনগণের কাছে যেতে হবে। আদালতে দৌড়ে কিংবা ভুয়া অভিযোগ তুলে রাজনীতি করলে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের দরজায় যেতে হয়। গণমাধ্যম কর্মীরা নাহিদের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

কাইয়ুম আরও বলেন, বিএনপি যে কথা দেয়, সে কথা রক্ষা করে। বিএনপি এ দেশের পরীক্ষিত ও গণমানুষের দল।

দলটির রাজনৈতিক ইতিহাস তুলে ধরে তিনি জানান, গত ১৭ বছর স্বৈরাচারী শাসনের আমলে শত মামলা, নির্যাতন ও জুলুমের শিকার হয়েও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাকর্মীরা কখনো আপোস করেননি।

নিজের নির্বাচনী অঙ্গীকারের কথা তুলে ধরে ড. এম এ কাইয়ুম বলেন, আমার অঙ্গীকার ঢাকা-১১ আসনকে মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত একটি নিরাপদ ও মানবিক সমাজে রূপান্তর করা। এই লক্ষ্য বাস্তবায়নে শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং সমাজভিত্তিক উদ্যোগ ও জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক। আমরা আশা করছি, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবে।

এসকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026
img
হুমকি-ধামকি দিয়ে জামায়াতকে পরাজিত করা যাবে না: আব্দুল বাতেন Feb 03, 2026
img
শবেবরাতে যেসব দোয়া পড়বেন Feb 03, 2026
img
সকালের পর রাতেও ভূমিকম্পে কাঁপল দেশ Feb 03, 2026
img
সমালোচনা করা অধিকার, তবে শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়: জামায়াত আমির Feb 03, 2026
img
পঞ্চম বিবাহবার্ষিকীতে সংগীতশিল্পী ইমনের বিয়ের অজানা স্মৃতি! Feb 03, 2026
img
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি Feb 03, 2026
img
লাইটার জাহাজ থেকে দ্রুত পণ্য খালাস না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ Feb 03, 2026