রূপকথার মতো বিয়ের আয়োজনে উদয়পুরে চলছে প্রস্তুতি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডাকে ঘিরে বিয়ের জল্পনা যেন থামছেই না। গোপনে বাগদান সেরেছেন- এমন গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কিছুই স্বীকার করেননি তারা। তবে নতুন করে শোনা যাচ্ছে, রূপকথার মতো রাজকীয় আয়োজনে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এ তারকা জুটি।

প্রথমে শোনা গিয়েছিল, ফেব্রুয়ারির শুরুতেই বিয়ে হতে পারে তাদের। পরে সেই সংবাদকে ভুয়া বলে উড়িয়ে দেন রাশমিকার ঘনিষ্ঠ এক সূত্র। এখন জোর গুঞ্জন, চলতি মাসের শেষ সপ্তাহেই নাকি চার হাত এক হতে পারে রাশমিকা ও বিজয়ের। আর বিয়ের ভেন্যু হিসেবে বারবার উঠে আসছে রাজস্থানের উদয়পুরের নাম।

সূত্রের দাবি, পিচোলা ঝিলের ধারে অবস্থিত ঐতিহাসিক সিটি প্যালেসেই নাকি বসতে পারে বিয়ের আসর। প্রায় ৪০০ বছরের পুরনো এই প্রাসাদ রাজপুত ঐতিহ্য ও দৃষ্টিনন্দন স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ থেকে দেখা যায় পিচোলা হ্রদের অপূর্ব দৃশ্য। রাজকীয় ও ব্যক্তিগত বিয়ের অনুষ্ঠানের জন্য এই জায়গা দীর্ঘদিন ধরেই সেলিব্রিটিদের পছন্দের তালিকায় রয়েছে।



শোনা যাচ্ছে, পুরো আয়োজনই হবে খুবই ব্যক্তিগত পরিসরে। বিয়েতে সংবাদমাধ্যম বা পাপারাজ্জিদের প্রবেশাধিকার নাও থাকতে পারে। শুধুমাত্র দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন অনুষ্ঠানে। সব কিছু নাকি গোপন রাখতেই চাইছেন রামিকা ও বিজয়।

তবে বিয়ের পর ভক্ত ও ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা আয়োজনের পরিকল্পনাও রয়েছে। জানা গেছে, হায়দরাবাদে একটি জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করতে পারেন তারা। সেখানে দক্ষিণী চলচ্চিত্র জগত থেকে শুরু করে বলিউডের বহু তারকার উপস্থিতি থাকতে পারে।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ সিনেমার সেটে প্রথম আলাপ রাশমিকা ও বিজয়ের। পরে ‘ডিয়ার কমরেড’ সিনেমাতে একসঙ্গে কাজ করার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জোর চর্চা শুরু হয়। গত বছরের ৩ অক্টোবর তারা গোপনে বাগদান সেরেছেন বলেও বিভিন্ন মহলে গুঞ্জন রয়েছে। যদিও এখন পর্যন্ত সম্পর্ক বা বিয়ে- কোনো বিষয়েই আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই তারকা জুটি।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঝিনাইদহে জামায়াতের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 04, 2026
img
গ্র্যামি মনোনয়ন পেলেও অনুষ্ঠানে অনুপস্থিত অনুষ্কা শঙ্কর Feb 03, 2026
img
নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিলো লাহোর কালান্দার্স Feb 03, 2026
img
পরপর ২ বার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা! Feb 03, 2026
img
'দেশু ৭' নিয়ে ফের বড় পর্দায় দেব-শুবশ্রী, নজর কাড়লেন ভক্তদের Feb 03, 2026
img
দীর্ঘ সময় পর অভিনয়ে ফিরছেন সোনম খান Feb 03, 2026
img
যতদিন বেঁচে আছি, জামায়াতকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না: মিন্টু Feb 03, 2026
img
এবার জামায়াত সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের টেলিগ্রাম অ্যাকাউন্ট হ্যাক Feb 03, 2026
img
ঘরোয়া ক্রিকেটে ফিরেও ব্যর্থ রিজওয়ান Feb 03, 2026
img
ভোটকেন্দ্রে মোতায়েন হবে না বিএনসিসি: ইসি Feb 03, 2026
img
নওগাঁয় জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ১০ Feb 03, 2026
img
ধানুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন ম্রুণাল Feb 03, 2026
img
আর ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শফিকুর রহমান: মুফতি আমির হামজা Feb 03, 2026
img
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েই বিতর্কের মুখে কারিনা কাপুর খান! Feb 03, 2026
img
ফারহান-আধুনার বিচ্ছেদ ছিল হঠাৎ ধাক্কা: হানি ইরানি Feb 03, 2026
img
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট Feb 03, 2026
img
প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট Feb 03, 2026
img
রহস্যময় পোস্টে জল্পনায় সাহেব ভট্টাচার্য! Feb 03, 2026
img
অ্যাশেজ ব্যান্ডে তুর্যের এক যুগ! Feb 03, 2026
img
শাহরুখের ৩৩ লাখের টাই পিন নিয়ে নতুন আলোচনার ঝড় Feb 03, 2026